‘হ্যা আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি’ প্রতিপাদ্যে শরীয়তপুরে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। রোববার (২৪ মার্চ) সকালে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় সিভিল সার্জন অফিসের উদ্যোগে।
এর পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. আবুল হাদি মোহাম্মদ শাহপরাণ। এসময় উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ মাহবুবার রহমান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইব্রাহিম মাঝি, ডাঃ জাহিদুল ইসলাম, ডাঃ জেবা তাহসিন অনন্যা, ব্র্যাক জেলা প্রতিনিধি সমীর কুন্ডু। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে অংশ নেন।