শরীয়তপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন করেছে শরীয়তপুর জেলা পরিষদ।
শরীয়তপুর জেলা পরিষদের কর্মসূচীর মধ্যে ছিলে, সূর্যোদয়ের সাথে সাথে জাতিয় পতাকা উত্তোলন, জেলা পরিষদের সম্মুখে বঙ্গবন্ধুর মুর্যালে ও কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, দোয়া মিলাদ ও বিশেষ প্রার্থনা।
জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ছাবেদুর রহমান খোকা সিকদার এর নেতৃত্বে জেলা পরিষদের কমকর্তা ও কর্মচারী শ্রদ্ধা নিবেদন করে। পরবর্তীতে শরীয়তপুর জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রশেদুজ্জামান এর সভাপতিত্বে জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ ছাবেদুর রহমান খোকা সিকদার। এ সময় উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মোঃ নুর হোসেন, জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট নিপা আক্তার, আসমা আক্তার, সহকারি প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন, হিসার রক্ষক জসীম মীরসহ জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীগণ।