Saturday, 31st October, 2026

ডামুড্যায় বিনামূল্যে বীজ, সার ও সবজির উপকরণ বিতরণ

শরীয়তপুরের ডামুড্যায় সবজি চাষে প্রান্তিক পর্যায়ের কৃষকদের উদ্বুদ্ধ করতে ও সবজীর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিভিন্ন সবজির বীজ, সার ও সবজি চাষের উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) বেলা ১২ টায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রাস্তার পাশে সবজি চাষে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজীব বসু সহ অন্যান্য কর্মকর্তাগণ।
কৃষিবিদ রাজীব বসু বলেন, উৎপাদিত এই সবজির মাধ্যমে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি অন্যান্য স্থানের চাহিদা পূরণ করতে এ উপজেলার কৃষকদের মাঝে এই সবজির বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। তাই আমরা যারা এই বীজ পাচ্ছি অবশ্যই আমরা কৃষি বিভাগের সার্বিক সহযোগিতা নিয়ে জমি পতিত ফেলে না রেখে চাষের মাধ্যমে আর্থিক ভাবে স্বাবলম্বী হবো।