Saturday, 31st October, 2026

শরীয়তপুরে হজ্ব যাত্রীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

শরীয়তপুরে হজ¦যাত্রীদের নিয়ে দিন ব্যপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতায়, জেলা প্রশাসন ও জেলা ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় হজ¦ যাত্রীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) সকাল ৯টা হতে দুপুর পর্যন্ত শরীয়তপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ হজ¦ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মদ।
শরীয়তপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ আবু তালহা এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, মাদারীপুর জেলা সিভিল সার্জন ডাঃ মুনীর আহম্মেদ খান, শরীয়তপুর সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ জাহিদুর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সরদার।
এসময়ে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আপনারা প্রশিক্ষণটা যত ভালোভাবে গ্রহণ করতে পারবেন, আপনাদের দক্ষতা তত বেশি শানিত হবে, আত্মবিশ্বাস ততটাই বাড়বে। জীবনের প্রতিটি ক্ষেত্রেই সফলতা ও উৎকর্ষতার প্রধান হাতিয়ার হলো প্রশিক্ষণ। কোনো কিছু না বুঝলে প্রশিক্ষক যারা থাকবেন তাদের জিজ্ঞাসা করবেন। যত বেশি প্রশ্ন করতে পারবেন তত বেশি শিখতে ও জানতে পারবেন। নিজেকে সমৃদ্ধ করতে পারবেন।
সৌদি আরবে আপনার পরিচয় শুধু একজন হজ¦ যাত্রী নয়, আপনার পরিচয় আপনি একজন বাংলাদেশি। আপনার আচার-আচরণ, কথাবার্তা ও চালচলনের মাধ্যমেই বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি প্রকাশ পাবে। সে দেশের আইন কানুন, নিয়ম-শৃঙ্খলা প্রতিপালনে যাতে কোনোরূপ বিচ্যুতি না ঘটে সেদিকে যত্নবান হবেন। আপনার কারণে দেশের ভাবমূর্তি ও সম্মান যেন ক্ষুন্ন না হয় সেদিকে বিশেষভাবে সতর্ক থাকবেন।
প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ আবু তালহা বলেন, হজের সার্বিক দিক নিদর্শনার প্রদানের জন্য আমরা হজ¦যাত্রীদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছি। যারা এর আগে হজ¦ বা ওমরা পালন করেননি তারা সৌদি আরবের নিয়ম-কানুন সম্পর্কে জানেন না। তাই হজ¦ সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য তথ্য প্রযুক্তি ব্যবহার সহ সব বিষয়ে হজ¦ যাত্রীদের ধারণা দেওয়ার জন্য এ প্রশিক্ষণ।