শরীয়তপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সর্বজনীন পেনশন স্কিলের গুরুত্ব শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মে) শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। শরীয়তপুর জেলা তথ্য অফিসের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহ পরান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুদ্দিন গিয়াস, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকোশলী এসএম রাফিউল ইসলাম, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শরীয়তপুর জেলা কমান্ড্যান্ট মুইনুল হোসেনসহ জেলা পর্যায়ের সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধিগণ। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার শাহিন মিয়া। বক্তারা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সর্বজনীন পেনশনের গুরুত্ব আলোচনা করেন।