নড়িয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে শনিবার সকালে সি এইচ টি সি ও কমিউনিটি গ্রুপের আয়োজনে উপজেলার সকল প্রাপ্তবয়সীদের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস সম্পর্কে প্রশিক্ষণ ও কর্মশালা বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুল হাসান। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর প্রোগ্রামার ডাঃ আহসান উজ্জামান, ডাঃ নুসরাত ইসলাম, ফিরোজা পারভীন ও আকরাম শিকদার সহ নড়িয়া উপজেলার ৩০ টি কমিউনিটি ক্লিনিক এর সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
বর্তমানে নড়িয়া উপজেলায় উচ্চ রক্তচাপ ৮১৬ জন ও ডায়াবেটিস আক্রান্ত ৫৪৭ জন কে বিনামূল্যের চিকিৎসা ও ঔষধ প্রদান করা হচ্ছে।