Saturday, 31st October, 2026

ডামুড্যায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

শরীয়তপুরের ডামুড্যায় সারাদেশের ন্যায় দিনব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন ও সমাপ্তি হয়েছে। শনিবার (১ জুন) সকাল ৯ টায় ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন।
এ সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ শাহিনুর ইসলাম, এমওডিসি ডাঃ আসাবুন্নাহার মুক্তা, এমও ডাঃ অভিজিৎ নাথ, প্রধান হিসাব রক্ষক মোঃ বাবুল আক্তার, এমটিইপিআই মোঃ মিজানুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক নাছির উদ্দিন সহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য ডাক্তারগণ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী জানা গেছে, পুরো উপজেলায় ১৯২টি অস্থায়ী টিকাদান কেন্দ্র ও একটি স্থায়ী টিকাদান কেন্দ্রে সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত প্রায় ১৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডা: শেখ মোহাম্মদ মোস্তফা খোকন জানান, আমাদের উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শতভাগ সফল হয়েছে। এজন্য তিনি সাংবাদিক সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।