শরীয়তপুর নড়িয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ-২০২৪। শরিবার ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সপ্তাহ ব্যাপী স্মার্ট ভূমি সেবা সপ্তাহ উদযাপিত হবে। শনিবার সকাল ১০টায় স্মার্ট ভূমি সপ্তাহ দিবসের উদ্বোধন করেন নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ।
নড়িয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা প্রকৌশলী সাহাব উদ্দীন খান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন ভূমি কর্মকর্তাগণ ও সেবা গ্রহিতাগণ।
উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য বলেন, সপ্তাহব্যাপী চলমান ভূমি সেবা নিতে আসা সকল নাগরিকদের ই-নামজারি, ই-ভূমি কর প্রদান সহ যাবতীয় কাজে সেবা প্রদান করা হবে।
তিনি আরো বলেন, স্মার্ট ভূমি সেবা প্রদানে সেবা প্রত্যাশীরা উপজেলা ভূমি অফিসসহ বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসে দ্রুত সময়ে সরকারি নির্ধারিত খরচ দিয়ে ই-নামজারিসহ বিভিন্ন সেবা নিতে পারবেন।