শরীয়তপুরের ডামুড্যায় বিজয় মিছিল করেছেন উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল বিজয় মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
নেতাকর্মীরা বিজয় উল্লাস করেন এবং একে অপর কে মিষ্টি খাইয়ে দেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক মাঝি, আলমগীর হোসেন মাদবর, যুবদল সভাপতি মোঃ উজ্জ্বল সিকদার, সাবেক ছাত্রনেতা রেজাউল করিম শ্যামল বেপারী, মোসাদ্দেক হোসেন মেহেদী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমাস সরকার, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মাহিনুর সরদার, যুবদল নেতা কমল বেপারী, রাজা বেপারী, লিটন সিকদার, নাজমুল সিকদার, সৈয়দ নিরব, শওকত বেপারী, জাসাস সভাপতি পলাশ ঢালি, স্বেচ্ছাসেবকদল নেতা রিয়াজুল ইসলাম রিয়াদ, জুয়েল, ছাত্রনেতা রাজিব মাদবর সহ বিএনপি ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।