চারদফা দাবীতে শরীয়তপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পতদ্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। ৬ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় শরীয়তপুর সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও আলোচনা থেকে জানা যায়, শরীয়তপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অলিউর রহমান ফরাজি ২৪ এর মুক্তিযুদ্ধের রাজাকার। সে একজন আওয়ামী দালাল ও চাটুকার। তার দ্বারা নারী শিক্ষার্থীরা অনিরাপদ। তাই ভারপ্রাপ্ত অধ্যক্ষ অলিউর রহমান ফরাজীর পদত্যাগ দাবী করা হয় বিক্ষোভ মিছিল থেকে।
শিক্ষার্থীরা জানায়, কলেজ ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তা না হলে নারী শিক্ষার্থীদের ক্যাম্পাসে লাঞ্ছিত হতে হয়। আমাদের এক নারী শিক্ষার্থী ক্যাম্পাসে ছাত্রলীগ নেতা দ্বারা লাঞ্ছিত হয়ে অধ্যক্ষের কাছে নিরাপত্তা দাবী করে। অধ্যক্ষ সেক্ষেত্রে ব্যর্থ হয়। তাছাড়া অধ্যক্ষ একজন আওয়ামীলীগের দালাল। তাই এই অধ্যক্ষ শরীয়তপুর সরকারি কলেজের জন্য কল্যাণকর না। আমরা এই অধ্যক্ষের প্রত্যাহার দাবী করছি।
শরীয়তপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অলিউর রহমান ফরাজী জানায়, আমি আওয়ামীলীগ পরিবারের সন্তান। আমি এক মাস যাবৎ ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছি। কিন্তু আমরা কারোর সাথে কোন দাঙ্গা হাঙ্গামা করি না। আমার এক আত্মীয়র প্ররোচনায় শিক্ষার্থীরা আমার উপর ক্ষিপ্ত হয়েছে। তাই আমার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে।