Saturday, 31st October, 2026

শরীয়তপুরে নাগরিক কমিটির বিশেষ মতবিনিময় সভা

শরীয়তপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক পরিস্থিতি নিয়ে জেলা নাগরিক কমিটির বিশেষ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: মাহবুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সাইফুদ্দিন গিয়াস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া জেরিন, শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনরি সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালু, জেলা পরিষদ শরীয়তপুরের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদউজ্জামান, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মো: মোস্তফা কামাল হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মহিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাইনউদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল হক মোল্লা, এ্যাড. জাহাঙ্গীর আলম কাশেম, শাহ মো: আব্দুস সালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার সাবেক আমির শরীয়তপুর ও ফরিদপুর অঞ্চল টীম সদস্য মাওলানা খলিলুর রহমান, জেলা নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য কে এম মকবুল হোসাইনসহ জেলা নাগরিক কমিটির অন্যান্য সদস্যগণ।
সভায় আইন শৃঙ্খলা, স্বাস্থ্য, শিক্ষা, বাজার পরিস্থিতি মনিটরিং, নদীভাঙন ও হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পূঁজা নিরাপদে উদযাপনসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতামত প্রদানসহ শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান মুখী করা ও শিক্ষকদের ভূমিকা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।