বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ সামগ্রী নিয়ে শরীয়তপুর এসএসসি ২০১৮ ব্যাজের সংগঠন ‘যাত্রারম্ভর’ উদ্যোগে ত্রাণ সমগ্রী বিতরণের উদ্দেশ্যে ২৫ আগস্ট ফেনীর উদ্দেশ্যে যাত্রা করবে।
এ টিমের অন্যতম সদস্য রওশন রাহাত আকন্দ জানান, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে স্মরণকালের আকস্মিক ভয়াবহ বন্যায় ডুবেছে ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ বেশ কয়েকটি জেলা। এর মধ্যে ফেনীর অবস্থা খুবই ভয়াবহ। যেখানে বন্যার পানিতে আটকা পড়েছে অসংখ্য মানুষ। ফেনী বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে আমাদের জেলা থেকে ইতিমধ্যেই টিম গিয়েছে। আমরা পরবর্তী দল হিসেবে ‘যাত্রারম্ভ’ শরীয়তপুর এসএসসি-২০১৮ ব্যাজের এর উদ্যোগে আমরা নিজেরা ও জেলাবাসীর আর্থিক সহায়তায় ফান্ড তৈরী করে শুকনো খাবার, খারার পানি ও পোশাক নিয়ে ৮ খেকে ১০ জন স্বেচ্ছাসেবী ফেনীর উদ্দেশ্যে আজ ২৫ আগস্ট রওনা হবো।
যাত্রারম্ভ-২০১৮ শরীয়তপুরের সদস্য মিনার ঢালী, শুভ ঢালী, রাহাত আকন্দ, স্বপনিল, তৌকির আহমেদ, জহিরুল ইসলাম নাজমুল ও সায়মুন খান জানান, বন্যার্তদের জন্য আমরা আমাদের প্রত্যাশার চেয়েও বেশী মানুষের সারা পেয়েছি। এখন আমাদের বন্ধুরা মিলে দ্রুত দূর্গত অসহায়দের হাতে সামগ্রী গুলো পৌছাতে পারলেই আমাদের চেষ্টা আর সবার সহায়তা ফলোপ্রসূ হবে। তারা বলেন, আমরা ফেনী জেলা প্রশাসন বা সেখানকার সামরিক বাহিনীর হাতে আমাদের ত্রাণ সামগ্রী পৌছে দিবো। আর যারা আমাদের মাধ্যমে এাণ সহায়তা করতে চান তাদেরকে নিম্ন লিখিত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। যোগাযোগ: ০১৯১০-০০৫১১৯, ০১৬২১-৮৮৯১৪৮।