শরীয়তপুররে ডামুড্যায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকদের মাঝে চেক হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার ২৮ আগস্ট ডামুড্যা ও পূর্ব ডামুড্যা সার্ভিস সেলের আওতাধীন কর্মকর্তা ও কর্মীদের নিয়ে আগস্ট মাসের ক্লোজিং প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এবং মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকদের চেক হস্তান্তর করা হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের এর নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মোঃ মোখলেছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কোম্পানীর শরীয়তপুর জেলা সমন্বয়কারী সৈয়দ জাকারিয়া, প্রকল্প ইনচার্জ মোঃ কবির হোসেন হাওলাদার, জিএম সৈয়দ নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিজিএম মোহাম্মদ নান্নু মৃধা। এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ বিল্লাল হোসেন, নাজমুন নাহার নিটু সহ ডামুড্যা ও পূর্ব ডামুড্যা সার্ভিস সেলের আওতাধীন বি এম, ইউনিট ম্যানেজার এবং এফও গণ।
[