গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান শরীয়তপুর আসছেন। তিনি ৩০ ও ৩১ আগস্ট-২০২৪ তারিখ শরীয়তপুর ও খুলনা জেলা সফর করবেন। তাঁর সফরের অংশ হিসেবে তিনি আগামীকাল ৩০ আগস্ট-২০২৪ তারিখ শুক্রবার বিকাল ৫.০০ ঘটিকায় শরীয়তপুর জেলার জাজিরা প্রান্তের পদ্মা সেতু পরির্দশন, যাত্রা বিরতী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন। তাই শরীয়তপুর জেলায় কর্মরত সকল সাংবাদিক কে উল্লিখিত সময় ও তারিখে পদ্মা সেতু জাজিরা প্রান্তে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা তথ্য অফিসার মো: শাহীন মিয়া।