জাজিরা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রোকন ঢালী ২৬ মার্চ ২০২৩ খ্রিঃ তারিখ দৈনিক হুংকার পত্রিকা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পদ থেকে পদত্যাগের যে ঘোষণা দিয়েছিলেন তা প্রত্যাহার করে নিয়েছেন। তিনি বলেন, পদ্মা সেতু দক্ষিণ থানার পাশে বাড়ি হওয়ায় আমাদের কে পৈত্রিক বাড়ি ছারা করার জন্য আমাকে ও আমার অপর ৩ ভাইকে হত্যা মামলাসহ নানান রকম মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসানোর ভয় দেখায় তৎকালিন থানা পুলিশ। আমি বাড়ি ছেড়ে পালিয়ে থাকলে থানা পুলিশ দিনের পর দিন আমার পরিবারকে নানান ভাবে হয়রানি করে। পরে আমাকে চাপদিয়ে বলেন, এখানে থাকতে হলে তোমাকে বিএনপি ছাড়তে হবে। তখন পরিবারের নিরাপত্তা ও বসতবাড়ি রক্ষার জন্য আমি পত্রিকায় পদত্যাগের সংবাদ প্রকাশ করিয়েছি। যা আজ আবার পত্রিকার মাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আমার পদত্যাগ পত্র প্রত্যাহার করে নিলাম।
মো: রোকন ঢালী, পিতা বীর মুক্তিযোদ্ধা জুজাফ্ফর ঢালী, কলম ঢালীর কান্দি, নাওডোবা, পদ্মা দক্ষিণ থানা শরীয়তপুর। এই মর্মে ঘোষণা করছি যে, আমি এবং আমার পরিবার জন্ম থেকে জাতীয়তাবাদী দল বিএনপি’র রাজনীতির সাথে জাড়িত ছিলাম। আমি এ দলের জাজিরা উপজেলা সংগঠনিক সম্পাদক। আমি আমার পরিবারের নিরাপত্তার কথা বিবেচনায় আত্মরক্ষা মূলক ঐ সংবাদ প্রকাশ করেছিলাম। যা আজ থেকে প্রত্যাহার করে নিলাম। এ বিষয়ে আমার জেলা নেতৃবৃন্দের সাখে আমি আলোচনা করলে তারা আমাকে ভুল বুঝাবুঝির অবসানের জন্য এ সংবাদ প্রকাশের নির্দেশ দেন।
মো: রোকন ঢালী, পিতা বীর মুক্তিযোদ্ধা জুজাফ্ফর ঢালী, কলম ঢালীর কান্দি, নাওডোবা, পদ্মা দক্ষিণ থানা, শরীয়তপুর।