Friday, 6th November, 2026

ভেদরগঞ্জে সাবেক ছাত্রদল নেতার উদ্যোগে রোগীরের মাঝে খাবার বিতরণ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু সায়েম খানের উদ্যোগে বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে। রোববার দুপুর ১ টায় ভেদরগঞ্জ উপজেলা বিএনপি’র পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়।
এসময় হাসপাতালকে দালাল মুক্ত করা ও রোগীদের মাঝে বিভিন্ন সুবিধা দেওয়ার আশ্বাস দেন ভেদরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু সায়েম খান।
পরে রোগীদের চিকিৎসা, পরিবেশের বিষয়ে দলীয় নেতৃবৃন্দ রোগীদের মতামত শুনেন এবং কর্তৃপক্ষের সাথে সমস্যা দ্রুত সমাধানের জন্য আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির আকন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মিন্টু বেপারী, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মৃধা, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাসুম রাজা, পৌরসভা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পন্নি কাজী, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম ফকির, সদস্য ইনাম বাবুর্চি, মহিষার ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার সরদার, পৌরসভা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাহিদ বেপারী সহ আরো অনেক কর্মী সমর্থক।
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু সায়েম খান বলেন, চিকিৎসা ও পরিবেশের মান উন্নয়নে বিএনপির পক্ষ থেকে যেকোনো ধরণের সহযোগিতা করার জন্য নেতা কর্মী সর্বদা প্রস্তুত আছেন। এবং বর্তমান চিকিৎসকবৃন্দ সহ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।