Saturday, 7th November, 2026

সাবেক ছাত্রনেতা সায়েম খান সড়ক দুর্ঘটনায় আহত

ভেদরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ সায়েম খান সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকাস্থ কাকরাইল ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাকে ও মুখে গুরুত্বর আঘাতের কারণে কথা বলতে পারছে না।
সায়েমের বন্ধু মাসুম রাজা জানান, বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সায়েম ঢাকার পল্টন এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়। সেখান থেকে উদ্ধার করে তাকে কাকরাইল ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হয়। তার আঘাত গুরুত্বর হলেও তিনি এখন শংকামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। আল্লাহ্ তায়ালা যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন তার জন্য তার পরিবারের পক্ষ থেকে সবার প্রতি দোয়া চেয়েছেন।
এ দিকে সায়েম খান এর সুস্থ্যতা কামনা করেছেন ভেদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হাসেম ঢালী, সিনিয়র সহ-সভাপতি আসলাম হোসাইন মাঝি, সাধারণ সম্পাদক বিএম মোস্তফা, যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম দালাল, সাধারণ সম্পাদক ফারুক আলম তালুকদার।