Saturday, 7th November, 2026

ডামুড্যায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার নজরুল ইসলাম

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এ শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নজরুল ইসলাম। মোহাম্মদ নজরুল ইসলাম ২০১৪ সালে সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে প্রথম বরিশালের হিজলা উপজেলায় চাকুরীতে যোগদান করেন। এরপর ২০২০ সালে ডামুড্যা উপজেলায় উপজেলা সহকারী শিক্ষা অফিসার হিসেবে যোগদান করে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
তিনি বলেন যোগদানের পর থেকেই নিজের কর্মদক্ষতায় সবার কাছেই হয়ে উঠেছেন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে। এ উপজেলায় তিনি দক্ষতা ও সুনামের সাথে চাকুরী করে আসছেন। তিনি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এ উপজেলার দায়িত্বরত বিভিন্ন ক্লাস্টারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ বছরও তিনি ডামুড্যা উপজেলা শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হন। মো: নজরুল ইসলাম আরো বলেন, আমার লক্ষ্য শিশুদের সার্বিক বিকাশে একাগ্রচিত্তে কাজ করা। যাতে শিশুরা যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসাবে গড়ে উঠতে পারে। আমি উপজেলায় শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনোনীত হওয়ায় শিক্ষা বিভাগের নিকট চির কৃতজ্ঞ। আমি শতভাগ উজার করে চেষ্টা করেছি কাজ করতে। তার প্রতিদানও আবার পেয়েছি। ভবিষ্যতেও এ ধারা যেন অব্যাহত রাখতে পারি এজন্য সকলের নিকট দোয়া চাই।