আল্লাহর হাবীব হজরত মুহাম্মদ (স.) কে নিয়ে ভারতের পন্ডিত রামগিরি মহারাজের আপত্তিকর মন্তব্য এবং বিজেপির নেতা নিতিশ রানের সেই আপত্তিকর মন্তব্যে সমর্থনের প্রতিবাদে শরীয়তপুরে সর্বস্তরের তাওহিদি মুসলিম ও ছাত্র-জনতা সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা শহরের পালং উত্তর বাজার জামে মসজিদের সামনে থেকে হাজার হাজার মুসলিম ছাত্র জনতা বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে তৌহিদুর ইসলাম খানের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, মাওলনা সাব্বির আহমেরদ ওসমানি, মাওলানা মাওলানা হাফিজুর রহমান, মাওলনা সাইফুর রহমান, মাওলনা আবুল বাশার প্রমূখ।
সমাবেশ থেকে আল্লাহর হাবীব হজরত মুহাম্মদ (স.) কে নিয়ে ভারতের পন্ডিত রামগিরি মহারাজের আপত্তিকর মন্তব্য এবং বিজেপির নেতা নিতিশ রানের সেই আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানানো হয়। তাদের দৃষ্টান্তমূলক বিচার দাবী করা হয়।