ছয়গাঁও ইউনিয়ন বিএনপি’র অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের শহীদের স্মরণ ও বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) ছয়গাঁও আজিজুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে কবির সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান কামরুল হাসান ভুট্টো মজুমদার। বিশেষ অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হাসেম ঢালী, সিনিয়র সহ-সভাপতি আসলাম হোসাইন মাঝি, সাধারণ সম্পাদক বিএম মোস্তফা। এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ভেদেরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আবুল হাসেম ঢালী বলেন, যারা এক ঘন্টার জন্য আওয়ামীলীগ করে বিএনপির ক্ষতি করেছে। তাদের বিএনপি করার অধিকার নেই। আমাদের ত্যাগি পরীক্ষিত যারা আছে তাদেরই মূল্যায়ন করতে হবে। তিনি ওয়ার্ড থেকে সংগঠনকে সুসংগঠিত করার জন্য নেতৃবৃন্দকে আহবান জানান। এ সময় তিনি বলেন, আমাদের দলে যেন কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদকসেবী, জুয়ারু প্রবেশ করতে না পারে সেদিকে নজর রাখতে হবে।