Saturday, 7th November, 2026

শরীয়তপুরে গ্রাম্য আদালত পরিচালনায় সমন্বয় সভা

শরীয়তপুরে গ্রাম্য আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরীতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শরীয়তপুর সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসন সমন্বয় সভার আয়োজন করে।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনউদ্দিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিবালক (ভারপ্রাপ্ত) পিংকি সাহা। গ্রাম্য আদালত সক্রিয়করণ প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আল-ফারুক গাজীর পরিচালনা ও উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় অংশীজনদের মধ্যে উপস্থিত ছিলেন পালং মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন, পালং বাজার বণিক সমিতির সভাপতি মাহাবুব আলম তালুকদার সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।