Friday, 6th November, 2026

শরীয়তপুরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা

‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যে শরীয়তপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবস উপলক্ষে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সাদিয়া জেরিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রাফিয়া ইকবাল, শরীয়তপুর ইসলামী ফাউন্ডেশন উপ-পরিচালক ড. মুহাম্মদ আবু তালহা, জেলা তথ্য কর্মকর্তা শাহীন মিয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সোহেল রানা প্রমূখ।
আলোচকগণ লিঙ্গ বৈষম্য দূর করে কন্যা শিশুদেরকে আগামীর সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সকলকে আন্তরিক ভাবে কাজ করার আহবান জানান।