পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের বরিশাল অঞ্চলের বীমা দাবির চেক হস্তান্তর ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ অক্টোবর) সকালে বরিশাল কোম্পানীর নিজস্ব ভবনের সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উর্দ্ধতন উপ-ব্যবস্থাপনা পরিচালক ( ব্রাঞ্চ কন্ট্রোল ) সৈয়দ মোতাহার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান দুলাল। অনুষ্ঠানে বিশেষ অতিথির আরো বক্তব্য রাখেন জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মোঃ মোকলেসুর রহমান, নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রকল্প পরিচালক মোঃ মাসুদ রানা মাসুম, প্রকল্প ইনচার্জ তানভীর আল আজাদ নাঈম, নাজমুল হাসান প্রমুখ।
সভা শেষে গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর করেন অনুষ্ঠানে প্রধান পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।