শরীয়তপুরের গোসাইরহাটে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-০৩ (আরইআরএমপি-০৩) শীর্ষক প্রকল্পের আওতায় ৭৮ মহিলা শ্রমীকদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। একই সাথে কাজের স্বীকৃতি স্বরুপ সনদপত্রও পেয়েছেন তারা।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ১০টার সময় উপজেলা হল রুমে মহিলা শ্রর্মীকদের মাঝে চেক ও সনদ বিতরণ করেন।
উপজেলা প্রকৌশলী মো. ওবায়েদুল বাশারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তত্বাবধায়ক প্রকৌশলী, এলজিইডি, মাদারীপুর অঞ্চলের মো. মাহফুজুর রহমান, গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ সাব্বির সাজ্জাদ।
অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, প্রতিজনকে ১ লক্ষ ২০ হাজার ৯২০ টাকার চেক প্রদান করা হয়। দীর্ঘ ৪ বছর এ অর্থ সঞ্চয় করেছিলেন এসব নারী কর্মীরা। এটা আপনাদের কষ্টার্জিত টাকা, এ টাকা দিয়ে আপনারা এমন কিছু করবেন যাতে করে সংসারে সাচ্ছন্দ্য ফিরে আসে। এসময় ৭৮ জন নারী কর্মী ছাড়াও এলজিইডি অফিসের হিসাব রক্ষক মো. জাহাঙ্গীর হোসেনসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।