বান্দরবানের আলীকদমে সেনা জোনের তত্ত্বাবধানে বাজার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মৎ শওকাতুল মোনায়েম পিএসসি।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১০ টায় আলীকদম উপজেলার পর্যটন শিল্পের শিল্প সুন্দরের প্রকাশ ঘটাতে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন আলীকদম গড়ে তোলার অঙ্গীকারকে সামনে রেখে এই অভিযান পরিচালনা করা হয়।
পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ মিলন, পিএসসি, আলীকদম উপজেলা নির্বাহী অফিসার রুপায়ন, আলীকদম থানার অফিসার ইনচার্জ খন্দকার তবিদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন আলীকদম বাজারের সকল ব্যবসায়ীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীগণ।
আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মৎ শওকাতুল মোনায়েম পিএসসি বলেন, জোন কমান্ডার কর্তৃক আলীকদম বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসমূহে ডাস্টবিন স্থাপন করা হয়েছে। আলীকদম বাজারকে সর্বাবস্থায় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার অনুরোধ জানিয়েছেন।