Tuesday, 27th October, 2026

গোসাইরহাটে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন

শরীয়তপুরের গোসাইরহাটে র‌্যালি, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন করা হয়েছে।
রোববার (৬ অক্টোবর) সকাল ১১ টার দিকে দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের করা হয়। এরপর উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মো. আবু দাউদ, উপজেলা এলজিইডি অফিসের হিসাব রক্ষক মো. জাহাঙ্গীর হোসেন, বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।