রোববার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল ইসলাম।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিবুল ইসলাম বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন করা নাগরিক অধিকার। প্রতিটি পরিবারের উচিৎ শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন সম্পন্ন করা। কেননা এতে শিশু জন্মের সঠিক হিসাব সরকারের কাছে থাকবে। আর সঠিক তথ্য পরিবেশনই দেশের উন্নয়ন সম্ভব। জন্ম ও মৃত্যু সঠিক তথ্য সরকারের কাছে থাকলে দেশের উন্নয়নে বাজেট সঠিক ভাবে বাস্তবায়নের সহায়তা করবে মর্মে তিনি মন্তব্য করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা প্রকৌশলী অনুপম চক্রবর্তী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তানবীন হাসান শুভ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস ছোবাহান মুন্সী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম গিয়াস উদ্দীন। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।