“স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে জাজিরা উপজেলায় বিশ্ব হাতধোয়া দিবস ২০২৪ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া বিনতে সোলায়মান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী সুমন চৌধুরী, মো. ফয়সাল আহমেদ সহ আরও অনেকে।
দিবসটি উদযাপনের মাধ্যমে জনসচেতনতা বাড়াতে হাত ধোয়ার অভ্যাসের গুরুত্ব তুলে ধরা হয়, যা সুস্থ জীবন যাপনের অন্যতম প্রধান শর্ত।