Saturday, 7th November, 2026

শরীয়তপুর জেলা উন্নয়ন ও সমন্বয় সভা অনুষ্ঠিত

সোমবার (২০ অক্টোবর) জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সাদিয়া জেরিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহপরাণ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মোঃ আদিবুল ইসলাম, পিপিএম-সেবা। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইনুদ্দিন, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্যসহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্য ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সাদিয়া জেরিন বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধিরোধে নজরদারি অব্যাহত রাখতে হবে। চলমান সকল উন্নয়ন কাজ যাতে মানসম্মত হয় সে বিষয় স্ব স্ব বিভাগকে নজদারি বাড়াতে আহবান জানান। শরীয়তপুর-ঢাকা মহাসড়ক এর কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়টিকে গুরুত্ব দেয়ার জন্য সড়ক বিভাগের প্রতি আহবান জানান জেলা প্রশাসক।