Tuesday, 27th October, 2026

শরীয়তপুরে রিটার্ন দাখিল ও ভ্যাট বিষয়ক প্রশিক্ষণ

শরীয়তপুর জেলা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের আয়োজনে নিয়মিত করদাতাদের দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) শরীয়তপুর জেলা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ শরীয়তপুরের সহকারী কমিশনার মোছাঃ খুশরীনা পারভীন এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের ২৫ জন করদাতা উপস্থিত ছিলেন।
কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কর্মকর্তা নুর মোহাম্মদ, প্রশিক্ষণ প্রদান করে বিভাগীয় প্রশিক্ষক কিষান তেওয়ারী।
প্রশিক্ষণে ব্যক্তি করদাতাদের ভ্যাট অনলাইন রিটার্ন দাখিল করণ ও অন্যান্য জরুরী বিষয় হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়। পরবর্তীতে অনলাইন রিটার্ন দাখিলের ক্ষেত্রে সৃষ্ট বিভিন্ন সমস্যার বিষয় আলোচনা করা হয়।
সভাপতি তার বক্তব্যে যে কোন সমস্যায় ও প্রয়োজনে সরাসরি অফিসে যোগাযোগ করে সমাধানের জন্য করদাতাদের প্রতি আহবান জানান।