Tuesday, 27th October, 2026

শরীয়তপুরে প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত

২০২৪-২৫ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে সোমবার (৪ নভেম্বর) দুপুরে উন্মক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ এর উদ্বোধন করেন শরীয়তপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। জেলা মৎস্য অফিসার মোঃ হাদিউজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া জেরিন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য, সহকারি কমিশনার (এনডিসি) মোঃ সোহেল রানা।
জেলা মৎস্য অফিসার মোঃ হাদিউজ্জামান বলেন, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ পুকুরসহ বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে পোনা অবমুক্ত করা হয়। এসব মাছের মধ্যে রুই জাতীয় মাছ ছাড়াও কই, শিং, পাবদা ও গুলশা মাছের পোনা অবমুক্ত করা হয়।