সূবর্ণজয়ন্তী উপলক্ষে শিশু কিশোর ও অভিভাবক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর শাখার পরিচালক রাতুল আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ জনাব প্রফেসর মোঃ সিরাজুল ইসলাম। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবান ন্যাশন এর সম্পাদক ড. মাহবুবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর সরকারি কলেজের প্রভাষক এস. এম লুৎফর রহমান। গান, আবৃত্তি, অভিনয়, কুইজ প্রতিযোগিতায় মোট এক শতাধিক পুরস্কার দেওয়া হয়।