পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর শরীয়তপুর অঞ্চলের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ নভেম্বর) সকাল ১০ টায় শরীয়তপুর মডেল মসজিদ অডিটোরিয়ামে এই বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী। শরীয়তপুরে জেলা সমন্বয়কারী সৈয়দ জাকারিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ আমির হোসেন কোটারী, উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, মোঃ খলিলুর রহমান দুলাল, উর্ধ্বতন নির্বাহী পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন, নির্বাহী পরিচালক মোঃ মোখলেছুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা সমন্বয়কারী মোঃ ছোবাহান জমাদার, প্রকল্প ইনচার্জ সৈয়দ আবুল খায়ের, মোঃ কবির হোসেন হাওলাদার, সোহানুর রহমান সহ কোম্পানির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যবসা উন্নয়ন সভা শেষে মেয়াদোত্তীর্ণ বীমা গ্রাহকদের মাঝে চেক হস্তান্তর করেন প্রধান অতিথি বি এম ইউসুফ আলী।