বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর পৌরসভা শাখার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে শরীয়তপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠ থেকে এ কম্বল বিতরণ করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর পৌরসভার আমীর মীর আবদুর জব্বার এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা আমীর মাওলানা আবদুর রব হাশেমী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা নায়েবে আমীর কে এম মকবুল হোসাইন, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মোঃ শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, এ্যাড. সিরাজুল হক আকন্দসহ জেলা ও পৌরসভা নেতৃবৃন্দ।