শরীয়তপুর সদর উপজেলার গয়ঘর খলিফা কান্দি গ্রামে জলবায়ু সহিষ্ণু পদ্ধতিতে আবাদকৃত বাঁধাকপির শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ইউএসএআইডির অর্থায়নে ফিড দ্যা ফিউচার, আইএফডিসি ও কৃষি সম্প্রসারণ অধিপ্তরের যৌথ প্রক্রিয়ায় জলবায়ু সহিষ্ণু নিরাপদ সবজি, ধান, তেল ও ডাল ফসল উৎপাদনে কাজ করছে। তারই অংশ হিসেবে বাঁধাকপির প্রদর্শনী প্লটের ফসল কর্তন করা হয়। মাঠ দিবসে শরীয়তপুর সদর উপজেলা কৃষি সম্প্রাসারণ অফিসার তাহমিনা আক্তার, আইএফডিসির ফিল্ড সুপারভাইজার মো: নাজমুল হকসহ ৪০ জন কৃষাণ কৃষাণী উপস্থিত ছিলেন।