Monday, 9th November, 2026

শরীয়তপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে শরীয়তপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এ সভা।
জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া জেরীন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম, সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিন, বাসস শরীয়তপুর প্রতিনিধি মজিবুর রহমান, দৈনিক হুংকার সম্পাদক আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবীব, আরটিভি প্রতিনিধি আবুল হোসেন সরদারসহ জেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ।
সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, দিবসটি যথাযোগ্য মর্যাদায় পলনের জন্য সবাইকে আন্তরিক ভাবে কাজ করতে হবে। আইন শৃঙ্খলাসহ সকল বিষয়ে নজদারি রাখার পাশাপাশি জেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করেন।