যৌথ বাহিনীর ডেভিল হান্টের অভিযানে গত রাতে শরীয়তপুরের গোসাইরহাটে আওয়ামী লীগের ২ কর্মী, ডামুড্যায় উপজেলা কৃষক লীগ সভাপতি ও সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে তাদের শরীয়তপুর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, গোসাইরহাট ইউনিয়নের সাইখ্যা গ্রামের মো. আলী কাজীর ছেলে আওয়ামী লীগ কর্মী দেলোয়ার কাজী (৪৫) ও পৌরসভা এলাকার মিত্রসেন পট্টি গ্রামের আমিন উদ্দিন সরদারের ছেলে আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ আলী (৪০)।
ডামুড্যা উপজেলার কনেশ্বর গ্রামের মৃত খলিলুর রহমান সিকদারের ছেলে উপজেলা কৃষক লীগ সভাপতি আব্দুস সালাম সিকদার (৫১), ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মাদবর কান্দি গ্রামের সাব্বির মাদবর (৪০)।
স্ব স্ব থানার অফিসার ইনচার্জগণ জানান, সুনির্দিষ্ট অভিযোগেই তাদেও গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে তাদের আদালতে পাঠানো হয়েছে।