Tuesday, 10th November, 2026

ডামুড্যায় তারুণ্যের মেলা উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় তারুণ্যের উৎসব উপলক্ষে সাংস্কৃতিক, ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রসাশনের আয়োজনে তারুণ্যের মেলায় পিঠা উৎসব, জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা, পলিথিন ও প্লাস্টিক বর্জন এবং পরিবেশ সুরক্ষা সংক্রান্ত আলোচনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত মোঃ আব্দুল মালেক।
বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুকন্ঠ ভক্ত। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, খাদ্য কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।
তারুণ্যের মেলায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন কাজে সহায়তায় অংশগ্রহণ, সামাজিক উন্নয়ন, সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এলাকার তরুণদের মধ্য থেকে ভালো পারফরমেন্স করায় তাদের কে ‘সম্মাননা স্মারক’ প্রদান করা হয়।
তারুণ্যের মেলাকে ঘিরে এক উৎসবমুখর পরিবেশ দেখা যায়। বিভিন্ন স্কুল কলেজ শিক্ষার্থী ও আগন্তুক এলাকার লোকজনে মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ ও অনুষ্ঠান স্থল। যা এক ভিন্ন রকম আমেজের সৃষ্টি কর।