শরীয়তপুরে মানব পাচার প্রতিরোধে স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে দুই দিনব্যাপী ক্যাপাসিটি ডেভেলটমেন্ট ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে, উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং শরিয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস)-এর বাস্তবায়নে ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় এ কর্মশালা আয়োজন করা হয়।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) এসডিএস-এর প্রধান কার্যালয়ে আয়োজিত এ কর্মশালায় মানব পাচারের শিকার ব্যক্তি, যুব প্রতিনিধি এবং মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যরা অংশ নেন। কর্মশালাটি পরিচালনা করেন আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. কামরুল হাসান এবং কমিউনিটি মোবিলাইজার তানভিরুল হাসান সিজার।
পাচার প্রতিরোধে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, মানব পাচারের শিকার ব্যক্তিদের পুনর্বাসন ও সুরক্ষায় সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধি করাই ছিল এর মূল লক্ষ্য। অংশগ্রহণকারীরা পাচার প্রতিরোধ, ভিকটিম সহায়তা ও আইনি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ পাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভিকটিমদের পুনর্বাসনে ইতিবাচক পরিবর্তন আনবে।
রবিবার ও সোমবার এসডিএস এর প্রধান কার্যালয় আয়োজিত এ কর্মশালায় মানব পাচারের শিকার ব্যক্তি যুব প্রতিনিধি এবং মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যরা অংশ গ্রহণ করেন।
কর্মশালাটি উদ্বোধন করেন এসডিএসের পরিচালক (এমএফ) কামরুল হাসান বাদল। এসময় উপস্থিত ছিলেন উইনরক ইন্টারন্যাশনালের আঞ্চলিক সমন্বয়কারী ও প্রকল্প ব্যবস্থাপক টি.আই.এম. মাজহারুজ্জামান ও প্রকল্প ব্যবস্থাপক এসএম জাকির হোসেন।