Tuesday, 10th November, 2026

১২ অক্টোবর থেকে শরীয়তপুরের ৪ লাখ শিশু পাবে টাইফয়েড টিকা

আগামী ১২ অক্টোবর থেকে শরীয়তপুরের ৪ লাখ ২ হাজার ৮৫৭ জন শিশু, কিশোর-কিশোরী পাবে টাইফয়েড টিকা। শরীয়তপুরের সিভিল সার্জন ডা. মো. রেহান উদ্দিন বুধবার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে শরীয়তপুরের সাংবাদিকদের এমন তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস ব্রিফিং থেকে জানা গেছে, বিশে^র যে সকল দেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য ও পানির সংকট রয়েছে সেই সকল দেশে এই টিকাদান কর্মসূচি চালু করেছে বিশ^ স্বাস্থ্য সংস্থা। ইতোমধ্যে আফ্রিকার কয়েকটি দেশসহ দক্ষিন এশিয়ার পাকিস্তান, শ্রীলংকা ও বালাদেশে টাইফয়েড টিকাদান কর্মসূচি চালু হয়েছে।
এই পর্যায়ে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচির আওতায় শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী টিকাদান কেন্দ্রে ৯ মাস বয়স থেকে ১৫ বছর পর্যন্ত বয়সী শিশুরা ১ হাজার ৭৩৩ টি স্থায়ী ও ১ হাজার ৫৮৩টি অস্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে এই টিকা পাবে।
এই টিকায় কোন ক্ষতিকর দিক বা পাশর্^প্রতিক্রিয়া নেই বলে জানিয়েছেন বিশ^ স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা ও সিভিল সার্জন। এসময় জেলায় কর্মমরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সিভিল সার্জন অফিসের ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।