Wednesday, 11th November, 2026

ভেদরগঞ্জে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন

বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের অনুমোদনক্রমে ভেদরগঞ্জ উপজেলা স্কাউটসের অর্থায়নে ১৩৯৬ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সকালে ভেদরগঞ্জ সরকারি পাইলট স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ কোর্স অনুষ্ঠিত হয়।
উপজেলা কমিশনার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে কোর্সে প্রধান অতিথি ছিলেন উপজেলা সভাপতি ও নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান। কোর্সে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন যথাক্রমে, সহকারি পরিচালক মাদারীপুর-শরীয়তপু ও জেলা প্রশিক্ষক মীর মুজাহীদুল ইসলাম, উডব্যাজার প্রশিক্ষক কমল চন্দ্র শীল, (এল টি), প্রশিক্ষক সঞ্জীব চন্দ্র কর্মকার, (্এএলটি), প্রশিক্ষক মোঃ ফারুক আহম্মেদ, (্এএলটি) ও প্রশিক্ষক মোঃ, আবু সাইদ সরদার। কোর্সে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার থেকে ৫০ জন শিক্ষক অংশ গ্রহণ করেন।