Tuesday, 10th November, 2026

ভেদরগঞ্জে যৌথ বাহিনীর হাতে এয়ারগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার-১

যৌথ বাহিনী অভিযান চালিয়ে ভেদরগঞ্জ উপজেলার কার্তিকপুর এলাকা থেকে একটি এয়ারগান, দেশীয় অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জামসহ ফুয়াদ সরকার (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
শুক্রবার (২ জানুয়ারি) কার্তিকপুর বাজারের পার্শ্ববর্তী একটি মৎস্য খামার থেকে তাকে গ্রেফতার করা হয়। ফুয়াদ সরকার সখিপুর থানার চর হোগলা এলাকার মৃত ফয়েজুল্লাহ সরকারের ছেলে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার কার্তিকপুর বাজারের পাশে ফুয়াদের নিজস্ব মালিকানাধীন মৎস্য খামারে অভিযান চালায় সেনাবাহিনী। সেনা সদস্যদের উপস্থিতি টের তার সহযোগিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ফুহাদকে আটক করে। এ সময় তার ঘর তল্লাশি করে একটি এয়ারগান, দেশীয় অস্ত্র, ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ বিষয়ে শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তানভীর হাসান বলেন, ‘যৌথ বাহিনীর অভিযানে ফুয়াদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছ।