Tuesday, 10th November, 2026

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে গাজী টিভির জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপন

গাজী টিভির (জিটিভি) শরীয়তপুর জেলা প্রতিনিধি কাজী শফিকুল ইসলাম স্বপন গত ৬ জানুয়ারী মঙ্গলবার রাতে ব্রেইন স্ট্রোক করে। ফলে মস্তিষ্কে ব্যাপক মাত্রায় রক্তক্ষরণ হয়। ৭ জানুয়ারী বুধবার ঢাকাস্থ ইবনেসিনা হাসপাতালে স্বপনের মস্তিষ্কে খুব জটিল অপারেশন হয়। এরপর দুই দিন লাইফ সাপোর্টে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিল। ৯ জানুয়ারী শুক্রবার রাতে ভেন্টিলেশন খুলে স্বপনকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। এখনে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, যথাযথ চিকিৎসা চালিয়ে নিতে পারলে স্বপন সুস্থ্য হয়ে উঠবে ইনশাআল্লাহ। পরিবারের সর্বস্ব বিক্রি, ধারকর্জ এবং আত্মীয় স্বজনের সহায়তায় ইতিমধ্যে প্রায় ৮/১০ লক্ষ টাকা খরচ হয়ে গেছে। তাকে পরিপূর্ণ সুস্থ্য হতে আরো অনেক টাকার প্রয়োজন।
স্বপনের তিনটি ছোট্ট নাবালক সন্তান রয়েছে। ওরা তিনজনই পবিত্র কোরাআনের পাখি। বড় সন্তান হাফেজ শফিউল ইসলাম (১৫) ঢাকা তালিমুল মিল্লাত মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। ছোট ছেলে তাইয়্যেবুল ইসলাম (১০) শরীয়তপুর খিদমাতুল কোরআন মাদ্রাসায় ১২তম পারায় হাফেজি পড়ছে এবং একমাত্র কন্যা জুয়াইরিয়া তাসনিম (৮) আঙ্গারিয়া উসমানিয়া মাদ্রাসায় নুরানী শাখায় অধ্যায়নরত।
স্বপনের তিনজন মাসুম সন্তানের মুখের দিকে তাকিয়ে, স্বপনকে দ্রুত সুস্থ্য হতে ওর চিকিৎসার জন্য দয়া করে সাধ্যমত আর্থিক সাহায্য করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন। আর্থিক সাহায্য পাঠানোর বিকাশ নাম্বার-০১৮২২-৬৫৯৭৭৩।