Tuesday, 10th November, 2026

ডামুড্যায় জামায়াত ইসলামীর প্রার্থীর আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারণা শুরু

শতাধিক প্রতিবন্ধী ও অসহায়দের ফুলের মালা দিয়ে শরীয়তপুর-৩ আসনের জামায়াত ইসলামীর প্রার্থী মুহাম্মদ আজহারুল ইসলাম নির্বাচনী প্রচারণার উদ্বোধন করেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সারে ১০ টায় ডামুড্যা উপজেলার সাব-রেজিস্ট্রার অফিস মাঠ থেকে এই প্রচারণার উদ্বোধন করা হয়।
জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ থেকে প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে।
দেখা যায়, শতাধিক প্রতিবন্ধী ও অসহায়দের ফুলের মালা গলায় পরিয়ে দিচ্ছেন জামায়াত ইসলামীর প্রার্থী। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় নির্বাচনী প্রচারণার কাজ। বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এসে জড়ো হন উদ্বোধনী অনুষ্ঠানে। প্রথম তিন সারিতে প্রতিবন্ধী ও অসহায়দের বসানো হয়।
শরীয়তপুর-৩ আসনের জামায়াত ইসলামীর প্রার্থী মুহাম্মদ আজহারুল ইসলাম বলেন, আমরা আনুষ্ঠানিক ভাবে প্রচারণা শুরু করলাম। সমাজের সুবিধাবঞ্চিত শারীরিক ভাবে মানসিকভাবেসীমাবদ্ধতা রয়েছে তাদেরকে নিয়ে। আমরা এই মেসেজ দিতে চাচ্ছি জাতির সামনে। যাদেরই সেবা প্রয়োজন তাদের পাশে জামায়াত ইসলামী রয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী ও ১০ দলীয় প্রার্থীকে জয়যুক্ত করা হয় তাহলে এভাবেই প্রতিটা মুহূর্তে আমরা অসহায় সাধারণ জনগণ এবং যাদের যখন যেটা প্রয়োজন সেটা নিয়ে তার পাশে থাকার চেষ্টা করবে।
তিনি আরো বলেন, আমাদের এখানে খেলাফত রয়েছে। আনুষ্ঠানিক ভাবে ১০ দলীয় জোটের নেতাকর্মীদের সাথে কথা বলে আমরা সকলকে নিয়ে একসাথে বসে কিভাবে সামনের দিনে কাজ করব সেটা নির্ধারণ করা হবে।
জামায়তে ইসলামীর ডামুড্যা পৌরসভার আমীর আতিকুর রহমান কবিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য মোঃ ইলিয়াস কাজী, ডামুড্যা উপজেলা আমীর মাওলানা সাইফুল ইসলাম, গোসাইরহাট উপজেলা আমির মাওলানা নাসির উদ্দিন, ভেদরগঞ্জ উপজেলা আমির মাওলানা মনোয়ার হোসেন, খেলাফত মজলিসের ডামুড্যা উপজেলার সহ-সভাপতি আব্দুল আজিজ সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীগণ।