Wednesday, 11th November, 2026

ডামুড্যায় অসহায় পরিবারকে প্রশাসনের সহায়তা

শরীয়তপুরের ডামুড্যায় ফারুক হাওলাদারের পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহউদ্দিন আইয়ূবী।
সোমবার (৯ মার্চ) বেলা সারে ১২ টার দিকে নিহত নির্মাণ শ্রমিক ফারুক হাওলাদারের বাড়িতে গিয়ে তিনি এ অর্থ সহায়তা প্রদান করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহউদ্দিন আইয়ূবী বলেন, গত কয়েকদিন আগে ফারুক হাওলাদার নামের একজন নির্মাণ শ্রমিক নির্মাণাধীন একটি ভবনের কাজ করার সময় ছাদ থেকে পড়ে মর্মান্তিক ভাবে মৃত্যুবরণ করেন। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার স্ত্রী, সন্তানদের সাথে কথা বলে মানবিক সহায়তার কার্যক্রম হিসেবে তাদেরকে আর্থিক সহযোগিতা করেছি।
উল্লেখ্য, ২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩ টার দিকে ডামুড্যা বাসস্ট্যান্ড এলাকার এ সামাদ ইসলামী একাডেমী-এর পাশে ফেরদৌসী বেগম এর নির্মাণাধীন আবাসিক চারতলা ভবন থেকে নিচে পড়ে মোঃ ফারুক হাওলাদার (৪০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়।