বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শরীয়তপুর জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এসএম মাহফুজুর রহমান বাচ্চু সরকারের উদ্যোগে ২ হাজার অসহায় মানুষের মাঝে ঈদ উপহার (বস্ত্র) ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপি শরীয়তপুরের সখিপুরস্থ তাঁর নিজ বাড়িতে এ ঈদ উপহার (বস্ত্র) ও নগদ অর্থ প্রদান করা হয়। এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় এসএম মাহফুজুর রহমান বাচ্চু সরকার বলেন, আমি দীর্ঘদিন যাবৎ এই জনপদের মানুষের কল্যাণে কাজ করে চলছি। অতীতের ন্যায় আগামীতে আপনাদের পাশে থাকবো। আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোসহীন নেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন। পাশাপাশি বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করবেন।