Tuesday, 10th November, 2026

ভেদরগঞ্জে যৌথ অভিযানে জাটকা জব্দ

ভেদরগঞ্জ উপজেলা মৎস্য বিভাগ ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে ৪০০ কেজি জাটকা মাছ জব্দ করেছে।
বুধবার (১৮) সকালে ভেদরগঞ্জ-শরীয়তপুর সড়কের অতিরিক্ত পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) সৌম্য শেখর পাল ও ভেদরগঞ্জ উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুল্লাহ আল ইমরান এর নেতৃত্ব অভিযান চালিয়ে এ জাটকা জব্দ করে।
উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুল্লাহ আল ইমরান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সৌম্য শেখর পাল ও আমি একটি নসিমন কে চ্যালেঞ্জ করলে তারা নছিমনের উপর থাকা ৫ কার্টুন জাটকা মাছ সড়কে উপর ফেলে পালিয়ে যায়। পরে জব্দ করা মাছ গুলো স্থানীয় ৪টি এতিমখানা ও দরিদ্রদের মাঝ বিতরণ করা হয়।