শরীয়তপুর জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেছেন, পরিছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে সবাইকে আন্তরিক ভাবে কাজ করতে হবে।
আমার পরিবারের সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের এ কাজে আরো বেশি মনোযোগি হতে হবে।
তিনি সোমবার (৮ জুন) দুপুরে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পরিছন্নতা কাজের বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গ্রীন এন্ড ক্লিন বাংলাদেশ কর্মসূচির আওতায় ক্লিন এন্ড গ্রীন শরীয়তপুর বাস্তবায়ন করতে চাই। তারই অংশ হিসেবে ভেদরগঞ্জ উপজেলায় বিভিন্ন হাট বজারের জন্য পরিছন্নতার কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী বিতরণ করলাম। আসা করি ময়লা পরিস্কারের জন্য ট্রলি ও বিন আর মশা মারার জন্য ফগার মেশিন তা যেন সঠিক ব্যবহার হয়।
ভেদরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজুল হক।
সহকারি কমিশনার ভুমি কে.এম. রাফসান রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান তালুকদার রতন, সখিপুর থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালা, ভেদরগঞ্জ উপজেলা প্রকৌশলী অনুপম চক্রবর্তী, উত্তর তারাবুনিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আক্তার হোসেন আসামী।
উপজেলা নির্বাহী অফিসারে সহকারি মোঃ জাকির হোসেন খান জানান, উপজেলার বিভিন্ন হাট বাজারের জন্য ৪৬ টি বিন, ২৩ টি দুই চাকার ট্রলি, বড় ও ছোট মিলিয়ে ১৪টি ফগার মেশিন বিতরণ করা হয়।
একই অনুষ্ঠান থেকে বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ব্যক্তির হাতে সহায়তা চেক তুলে দেন জেলা প্রশাসক।