মা ইলিশ রক্ষা অভিযানেরর দ্বিতীয় দিনে জাজিরা উপজেলার বাবুরচর এলাকার পদ্মা নদীতে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, জাজিরা থানা পুলিশ ও র্যাব যৌথ অভিযান চালিয়ে ৩ জেলেকে আটক করে। এ সময় ৩ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি মা ইলিশ জব্দ করেছে।
৫ অক্টোবর মঙ্গলবার দুপুরে জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান ভূইয়া, উপজেলা মৎস্য অফিসার সরদার গোলাম মোস্তফা, জাজিরা থানা পুলিশ ও র্যাব যৌথ অভিযান চালিয়ে ৩ জেলেকে আটক করে।
আটককৃতরা হলেন ফারুক হোসেন (৩৫), মানিক (২৫) ও নাসির উদ্দিন (১৮) তারা সবাই একই উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের বাসিন্দা। পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান এর নেতৃত্ব ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ১ মাসের করে কারাদন্ড দেয়। জব্দকৃত মাছ গুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।