Saturday, 24th October, 2026

কাঁচিকাটা ইউনিয়নে জেলের মাঝে মৎস্য ভিজিএফ বিতরণ

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের ১ হাজার ৫৪৯ জেলের মাঝে মা ইলিশ রক্ষা অভিযান কালিন সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তা হিসেবে মৎস্য ভিজিএফ বিতরণ করা হয়েছে।
১২ অক্টোবর মঙ্গলবার কাচিকাঁটা ইউনিয়নের ব্রোকাটি বাজার নৌঘাট থেকে প্রতি জেলে পরিবারের মাঝে ২০ কেজি করে মোট ৩০ মেট্রিক টন ৯৮০ কেজি চাউল বিতরণ করা হয়।
এ সময় ট্যাগ অফিসার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মোঃ গিয়াস উদ্দিন, কাচিকাঁটা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নূরুল আমনি দেওয়ান, ইউনিয়ন পারিষদ সচিব মোঃ লুৎফর রহমান, ৯ ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত আসনের ৩ সদস্য উপস্থিত ছিলেন।
এ সময় কাঁচিকাটা ইউনিয়ন চেয়ারম্যান বলেন, আমাদের সরকারের প্রধান জাতির পিতার কন্যা জাতীয় সম্পদ মা ইলিশ রক্ষার জন্য আপনাদের জন্য খাদ্য সহায়তা দিয়েছে। যাতে করে ডিম ছারার এসময় আপনারা জেলেরা নদীতে ডিমওয়ালা মাছ না ধরেন। আমরা যথা সময়ে আপনাদের দ্রুততার সাথে সহায়তা বিতরণ করেছি। দয়া করে আমার ইউনিয়নের কোন জেলে পদ্মা নদীতে মা ইলিশ শিকার করবেনা। করলে আপনারাই মৎস্য রক্ষা আইনের আওতায় জেল জরিমানার শিকার হবেন।